চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে যান চলাচল করতে পারে জুনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
বাংলাদেশ
A A

এ বছরের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হতে পারে আশা প্রকাশ করেছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রীজ অথরিটি।

বাসস জানায়, পদ্মা মাল্টিপারপাস ব্রীজ অথরিটির প্রজেক্ট ডিরেক্টর মো. শফিকুল ইসলাম বলেন, চলতি বছরের জুনের মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধনের লক্ষ্য রয়েছে আমাদের।

বাসসের প্রতিবেদনে আরও বলা হয়, মূল ব্রীজের ৯৭ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া নির্মাণ সংক্রান্ত মোট কাজের ৯২ শতাংশ শেষ হয়েছে। প্রজেক্ট প্রধান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অবশিষ্ট ৮ শতাংশ কাজ সম্পন্ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এই সেতু ঢাকাসহ দেশের বিভিন্ন অংশের প্রায় কয়েক লাখ মানুষের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগের সময় সাশ্রয়ী হবে। অর্থনীতিবিদরা আশা প্রকাশ করেন, দৈনন্দিন ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটন, শিল্প প্রচার বিশেষ করে অর্থনৈতিক ল্যান্ডস্কেপের পরিবর্তনের মাধ্যমে পদ্মা সেতু দেশের জিডিপি বাড়াবে দেড় থেকে দুই শতাংশ।

শরিয়তপুরগামী এক যাত্রী মো. শরিফুল ইসলাম বলেন, আমরা জুনে ব্রীজ চালুর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বাংলাদেশ ব্রীজ অথরিটির (বিবিএ) কর্মকতারা বলেন, ৪ লেনের রাস্তায় ২২ মিটার প্রশস্ত কংক্রিট ডেক স্লাব আপার ডেকে এবং সিংগেল ট্রাক ডুেয়ল গেজ রেলওয়ে ট্রাক বসবে লোয়ার ডেকে। ব্রীজটিতে ৭৬০ এমএম ডায়া গ্যাস ট্রান্সমিশন লাইন, ১৫০ এমএম ডায়া ফাইবার অপটিকাল এন্ড টেলিফোন ডাক্ট, হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন এবং মুল ব্রীজের দুই কিলোমিটার ডাউনষ্ট্রিমে নদীর উপর পাইল ফাউন্ডেশনে প্লাটফর্ম থাকবে।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ ডিসেম্বর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ২০১৭ সালের ৭ অক্টোবর শরিয়তপুরের জাজিরা পয়েন্টে ব্রীজের প্রথম স্প্যান স্থাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT