চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতু রেলসংযোগ নির্মাণে খরচ ৩৯ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২২, মে ২০১৮
অর্থনীতি
A A

৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মাসেতু রেলসংযোগ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এছাড়া আরো ১৫ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৯৬ হাজার ২৩৪ কোটি ৭৭ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই ১৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

রেল সংযোগের মোট ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এরমধ্যে জি টু জি পদ্ধতিতে চীন সরকার দেবে ২১ হাজার ৩৬ কোটি টাকা।

পদ্মাসেতুর রেলসংযোগের মূল কাজ এখনও শুরু হয়নি। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ চলছে।ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ১৬৯ কিলোমিটার নতুন রেলপথ যশোর পর্যন্ত যাবে। এই প্রকল্প নির্মাণে ৪ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নে সময় বেড়েছে আরও দুই বছর।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এর আগে ২০১৬ সালের ৩ মে পদ্মাসেতু হয়ে নতুন রেলসংযোগ স্থাপনের জন্য ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের অনুমোদন দেয় সরকার।

Reneta

‘প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ছিল ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। এখন তা ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।’

নানা কারণে প্রকল্প সংশোধন ও সময় বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বাজেটের আগে শেষ সভায় প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ২৩৪ কোটি টাকা।

এর মধ্যে সরকারী তহবিল থেকে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক সভাপদ্মা সেতুপদ্মা সেতু-রেল সংযোগলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নেইমার ‘থাকবেন না’, পিএসজি ‘ছাড়বে না’

পরবর্তী

পানীয় রেসিপি: ট্যাঙ্গি গ্রিন ম্যাংগো জুস

পরবর্তী

পানীয় রেসিপি: ট্যাঙ্গি গ্রিন ম্যাংগো জুস

ঈদে হুয়াওয়ে, স্যামসাং স্মার্টফোনের যতো অফার

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT