চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতু: ক্ষমা চাওয়ার ব্যাপারে নীরব বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

কানাডার আদালতে পদ্মাসেতু ষড়যন্ত্র মামলা বাতিল হওয়ার পর বিশ্বব্যাংকের প্রতিক্রিয়া জানতে কানাডাভিত্তিক বাংলা পত্রিকা নতুনদেশ ডটকমের পক্ষ থেকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে যোগাযোগের বলা হয়েছে, ‘বিশ্বব্যাংকের নিয়মানুযায়ী কোন দেশের প্রচলিত আইনের লংঘন হয়েছে কিনা তা নির্ধারণ করতে তদন্ত প্রতিবেদন ভাগাভাগি করা হয়।’

“বিশ্বব্যাংকের পাঠানো প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশ কীভাবে পদক্ষেপ নেবে তা ওই দেশের নিজস্ব বিষয়।”

গত ১১ ফেব্রুয়ারি পাঠানো ইমেইলের জবাবে ফিরতি ইমেইলে বিশ্বব্যাংকের পক্ষে সিনিয়র যোগাযোগ কর্মকর্তা ইয়োকো কোবায়শি বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত যে কোনো প্রকল্পে দুর্নীতি বা প্রতারণার অভিযোগ উঠলে বিশ্বব্যাংক তা গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়। কোন দেশের প্রচলিত আইনের লংঘন হয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য তদন্তে পাওয়া তথ্য সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে ভাগাভাগি করা হয়।

বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করায় দেশটির জনগণের আবেগের প্রতি সম্মান দেখিয়ে ক্ষমা চেয়ে বিশ্বব্যাংক কোনো বিবৃতি দেবে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাবে না দিয়ে কোবায়শি বিশ্বব্যাংকের ওয়েবসাইটে থাকা ২০১৩ সালের এপ্রিল মাসের একটি বিজ্ঞপ্তির লিংক পাঠিয়ে বলেন, এ বিষয়ে এই মুহূর্তে এর বাইরে কিছু তার জানানোর নেই।

২০১৩ সালের ওই সংবাদ বিজ্ঞপ্তিটিতে এসএনসি লাভালিন ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ১০ বছরের জন্য ব্যাংকের প্রকল্পে নিষিদ্ধ ঘোষণার খবর দেয়া হয়। এতে আরও কয়েকটি দেশের পাশাপাশি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথাও উল্লেখ করা আছে।

গত ১০ ফেব্রুয়ারি পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র থাকার ব্যাপারে বিশ্বব্যাংকের অভিযোগের কোনো প্রমাণ না পেয়ে মামলাটি বাতিল করে দেয় কানাডার আদালত।

Reneta

সেতু প্রকল্পের কাজ তদারকি বিষয়ে পাঁচ কোটি ডলারের কাজ পাওয়ার উদ্দেশ্যে এসএনসি-লাভালিনের কর্মীরা ২০১০ ও ২০১১ সালে বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেয়ার পরিকল্পনা করেছিলেন–এমন  অভিযোগ তুলেই ঋণ বাতিল করে দেয় বিশ্বব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পদ্মা সেতুবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT