‘পদ্মাবতী’র শুটিং মাত্রই শেষ করেছেন শহীদ কাপুর। সহশিল্পী রণবীর সিং এবং দীপিকা পাড়ুকনের শুটিং ও শেষ। ছবিটি ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। কিন্তু শুটিং শেষ হতে এত বিলম্ব হওয়ায় গুজব রটেছে আবারও পেছাতে পারে ছবি মুক্তির সময়। তবে এ ব্যাপারে শহীদ কাপুরকে জিজ্ঞেস করা হলে রহস্যময় উত্তর দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।
শহীদ কাপুরকে ‘পদ্মাবতী’র মুক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা দেরির ব্যাপারে এখনও কিছু জানাইনি। আপনারা তো সব সিদ্ধান্ত নিজেরাই নিয়ে ফেলেন।’ এরপর তাকে জিজ্ঞেস করা হয় কত তারিখে মুক্তি পাচ্ছে ছবিটি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব শীঘ্রই জানতে পারবেন।’
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে চিতোরের রাজা রতন সেনের এর ভূমিকায় অভিনয় করেছেন শহীদ কাপুর। এছাড়াও সিংহলের রাজকন্যা পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে এবং দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ডেকান ক্রনিকল।







