বিনোদন

‘পদ্মাবতী’ ছবির সেটে আবার হামলা

‘পদ্মাবতী’ ছবির সেটে আবার হামলা

রাজস্থানের পর এবার কোলহাপুরে সঞ্জয় লীলা বানসালির ইতিহাসনির্ভর ছবি ‘পদ্মাবতী’র সেটে  হামলা চালানো হলো। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে ৪০-৫০ জনের একটি দুর্বৃত্তের দল লাঠি, পেট্রোল বোমা আর পাথরের টুকরা নিয়ে ছবির সেটে হামলা চালায়। এ সময় নিরাপত্ত রক্ষীদের সঙ্গেও তাদের সংঘর্ষ হয়। দুর্বৃত্তরা সেটের গুরুত্বপূর্ণ জিনিস ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এর আগে সেটের বাইরে পার্কিংয়ে থাকা গাড়িগুলো তারা ভাংচুর করে।

ছবির সেটের সবাই নিরাপদ বলে ঘোষণা দেওয়া হলেও শুটিংয়ের একটি ঘোড়া এ সময় আহত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সারাদিনে সন্দেহভাজন কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মত এই ছবির সেটে হামলা হলো। এর আগে রাজস্থানে শুটিং চলাকালে হামলা হলে ছবির সেট স্থানান্তর করে কোলহাপুরে আনা হয়। কিন্তু এখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করেছেন দিপীকা পাড়ুকোন, শহীদ কাপুর এবং রণবীর সিং। ছবিটি এ বছর ১৭ ই নভেম্বর মুক্তি দেওয়র কথা রয়েছে। নিউজ নেশন।

বিষয়:পদ্মাবতী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…