চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গাঙ্গুবাই’ নিয়েও বিতর্কের মুখে বানসালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
বিনোদন
A A
গাঙ্গুবাই ছবির পোস্টার ও নির্মাতা সঞ্জয় লীলা বনসলি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র টিজার। যা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত নায়িকা আলিয়া। কিন্তু তারই মাঝে এবার বিতর্ক শুরু হলো আসন্ন এই সিনেমাটির নাম নিয়ে।

সোমবার মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটির নাম নিয়ে তীব্র আপত্তি জানান। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রের কাথিয়াওয়াড় শহরকে ছোট করে দেখানোর জন্য এই নাম ছবিতে ব্যবহার করা হয়েছে। যার কারণেই অবিলম্বে ছবির টাইটেল থেকে বাদ দিতে হবে ‘কাথিয়াওয়াড়’ নামটি।

ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। খুব অল্প বয়সে জোড় করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে ওঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোড় করে যে সব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হত তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

Banglabid

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে সঞ্জয়ের ‘গাঙ্গুবাই’। এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।

সঞ্জয়ের ছবি নিয়ে বিতর্ক প্রথম নয়। এর আগে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ সিনেমার জন্যও আক্রমণের শিকার হয়েছেন সঞ্জয়। বিশেষ করে ধর্মানুভূতির অভিযোগে ‘পদ্মাবতী’ নামটি পরিবর্তন করে তাকে ‘পদ্মাবত’ রাখতে বাধ্য করা হয়েছিলো। এখন দেখার বিষয়, ‘গাঙ্গুবাই’ এর পর ‘কাথিয়াওয়াড়ি’ নামটি শেষ পর্যন্ত থাকে কিনা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াআলিয়া ভাটগাঙ্গুবাইছবিপদ্মাবতপদ্মাবতীসঞ্জয় লীলা বানসালিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী: অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই

পরবর্তী

নয়া ‘জলঢাকা আন্দোলন’র ডাক ব্যারিস্টার তুরিন আফরোজের

পরবর্তী
নয়া জলঢাকা আন্দোলনের সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়া ‘জলঢাকা আন্দোলন’র ডাক ব্যারিস্টার তুরিন আফরোজের

জিয়াউর রহমান শুধু একজন সেক্টর কমান্ডার ছিলেন: কৃষিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমান শুধু একজন সেক্টর কমান্ডার ছিলেন: কৃষিমন্ত্রী

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT