চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদোন্নতি নিয়ে টিআইবি’র প্রতিবেদন মন্ত্রিসভায় প্রত্যাখ্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হচ্ছে – ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মন্ত্রিসভা। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ কথা বলেন।

তিনি বলেন, আমি এখনও টিআইবি’র প্রতিবেদন দেখিনি। আপনাদের মত আমিও এ ব্যাপারে পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জেনেছি। তবে টিআইব ঢালাওভাবে যে বর্ণনা দিয়েছে, বিষয়টি তেমন নয়।

প্রতি পাঁচবছর অন্তর সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণ দাখিল না করার যে দাবি টিআইবি করেছে, সে সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেদন দাখিল করেছি। প্রতি পাঁচ বছর অন্তর সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণ দাখিলের আহ্বান জানানো হলে তা দাখিল করা একটি সরকারি আইন।

এক প্রশ্নের জবাবে আলম বলেন, এই মুহূর্তে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা খুব সীমিত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে দ্রুততম সময়ে জিডিপি প্রবৃদ্ধ অর্জন করায় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

Reneta

গতকালের ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘র‌্যাব, বিজিবি ও দমকল বাহিনীসহ সকল সংস্থা আমাদের চলমান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। আনুষ্ঠানিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত চারটি লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো লাশ থাকতে পারে।’

তিনি আরো বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রেনটি লাইনচ্যূত হয়েছে।’

সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকে রেলমন্ত্রী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা-সিলেট রুটে পুনরায় রেল চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন।

তিনি আরো বলেন, মন্ত্রিসভা বাংলাদেশ ফ্লাগ ভেসেল (প্রটেকশন) এ্যাক্ট-২০১৯, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ আইন, ২০১৯ ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা, ২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

জাপান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে এবং যৌথভাবে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী সৌদি আরবে ওআইসি ১৪তম সম্মেলনে অংশ নেন এবং এশিয়া গ্রুপের পক্ষ থেকে বক্তৃতা প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT