চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করেছেন মাহাথির মোহাম্মদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। ৯৪ বছর বয়সী এই নেতা দেশটির রাজার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মনোনীত উত্তরসূরী আনোয়ার ইব্রাহীমকে ছাড়াই নতুন একটি জোট গঠন করবেন মাহাথির এমন গুজবের মধ্যেই তার পদত্যাগের খবরটি এলো।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে পদত্যাগপত্র জমা দেন মহাথির। তবে প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে আর কোনো বাড়তি তথ্য দেওয়া হয়নি।  পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা এখনো পরিস্কার নয় বা নতুন করে নির্বাচনের হবে কিনা সেটাও জানা যায়নি।

২০১৮ সালে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহাথির। তখনকার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে হারিয়ে বিপুল বিজয় অর্জন করেন মাহাথির।  সরকারি কোষাগারের কয়েক বিলিয়ন ডলারের স্ক্যান্ডালে নাম জড়িয়ে পড়ে নাজিব রাজ্জাকের।

বিগত কয়েক দশক থেকে মালয়েশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে আসছেন মাহাথির। এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।  এবং দীর্ঘসময় ক্ষমতাসীন দল বরিসন নাসিওনালের(বিএন) সদস্য ছিলেন।  আনোয়ার মাহাথিরের ডেপুটি ছিলেন কিন্তু তাদের সম্পর্কে তিক্ততা আসে যখন ১৯৯৮ সালে নেতৃত্বের বিতর্ককে কেন্দ্র করে তাকে পদচ্যুত করা হয়।

পরে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে তাকে কারাবাসে পাঠানো হয়, যেটাকে সবাই রাজনৈতিকভাবে প্রভাবিত বলেই মন্তব্য করে।  ২০১৮ সালে মাহাথির আবার সবাইকে চমকে দেন এই বলে যে, তিনি আনোয়ারের সঙ্গে জোট বাঁধছেন এবং বিরোধী জোট পাকাতান হারাপনে যোগ দিচ্ছেন।

নাজিবের সরকারে দখল আনার জন্যই এমনটা করেন বলে জানান মাহাথির।  মাহাথির ও আনোয়ারের জোট জয় লাভ করে। পরে মাহাথির আনোয়ারের হাতে ক্ষমতাও দিতেও সম্মত হন।  তবে সেটা কখন তা তিনি জানাননি।

ট্যাগ: পদত্যাগপ্রধানমন্ত্রীমালয়েশিয়ামাহাথির মোহাম্মদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আক্রান্ত ৬ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

পরবর্তী

বিশ্বকাপজয়ী তামিমের আরেকটা সেঞ্চুরি হল না

পরবর্তী

বিশ্বকাপজয়ী তামিমের আরেকটা সেঞ্চুরি হল না

কানাডার মন্ট্রিয়েলে বইমেলা ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

সর্বশেষ

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT