শিক্ষা

পদত্যাগের দাবিতে জাবি উপাচার্যকে লাল কার্ড

স্বেচ্ছায় পদত্যাগ না করলে বুধবার থেকে সর্বাত্মক ধর্মঘট

পদত্যাগের দাবিতে জাবি উপাচার্যকে লাল কার্ড

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেয়া ৮ দিনের আল্টিমেটামের শেষ দিনে তাকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, আজকের মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে বুধবার থেকে ক্যাম্পাসের সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই কালো পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

গত ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে উপাচার্যকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য ড. ফারজানা ইসলামকে ১লা অক্টোবর পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেন।

এরপর থেকে তারা ভর্তি পরীক্ষা চলাকালীন সকল পরীক্ষা কেন্দ্রে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

বিষয়:উপাচার্যের পদত্যাগের দাবি লাল কার্ড প্রদর্শন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…