চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথে ফিরল বায়ার্ন, সহজ জয় ম্যানসিটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বুন্দেসলিগায় সবশেষ ম্যাচে জিতে টানা চার ম্যাচের খরা কাটিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার চ্যাম্পিয়ন্স লিগেও পথ খুঁজে পেয়েছে জার্মান জায়ান্টরা। মঙ্গলবার রাতে এইকে এথেন্সকে ২-০ গোলে হারিয়েছে নিকো কোভাচের শিষ্যরা। বায়ার্নের রাতে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। শাখতার দোনেস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে বায়ার্ন হোঁচট খায় প্রতিপক্ষের গোলপোস্টের নিচে। ১১ মিনিটে রবার্ত লেভানডোভস্কি ও ১৮ মিনিটে ম্যাটস হামেলসের শট ঠেকান গোলরক্ষক ভ্যাসিলিওস বারকাস। ৩২ ও ৩৮ মিনিটে লেভানডোভস্কি ও জিনাবরি সুযোগ নষ্ট করলে প্রথমার্ধে গোলশূন্য থাকে অতিথিরা।

বিরতির পর ফিরে দুটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি এথেন্স। বারবার লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া বায়ার্ন এগিয়ে যায় ৬১ মিনিটে। কর্নার থেকে হামেলসের বাড়িয়ে দেয়া বলে শট নেন আরিয়েন রোবেন, কিন্তু ডাচ তারকার শট প্রতিহত করলে ফিরতি ভলিতে গোলমুখ খোলেন জাভি মার্তিনেজ।

দুই মিনিট পরই রাফিনহার অ্যাসিস্টে খালি জালে বল পাঠান লেভানডোভস্কি। ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। এই ব্যবধানেই শেষ পর্যন্ত ম্যাচ জেতে তারা।

অন্যদিকে, ম্যানসিটির হয়ে ৩০ মিনিটে প্রথম গোলমুখ খোলেন ডেভিড সিলভা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমেরিক লাপোর্তে। প্রথমার্ধে ২-০তে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে তিননম্বর গোল করেন বেনার্দো সিলভা।

রাতের অন্য ম্যাচে সিএসকে মস্কোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে এএস রোমা। আর বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে আয়াক্স।

Reneta

এছাড়া টানা দ্বিতীয় ড্র করেছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটি আগে এগিয়ে গেলেও ইয়ং বয়েজের সঙ্গে ১-১ গোলে ড্র করে। জিততে পারেননি লিওঁ এবং হফেনহেইমের কেউই। তারা ড্র করেছে ৩-৩ গোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT