চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথেই আছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানকে খুব একটা সুবিধা করতে দিচ্ছে না বাংলাদেশ। প্রথম দশ ওভারে দুই উইকেট তুলে নিয়ে দলটিকে ৩২ রানে আটকে রাখেন মোস্তাফিজ-সাকিবরা।

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করে। রিয়াদ-ইমরুলের ১২৮ রানের জুটিতে ভর করে ২৪৯ রানের সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। রিয়াদ অর্ধশতক তুলে নেন ৫৯ বলে। বিদায় নেন ৮১ বলে ৭৪ রান করে। ইমরুল শেষ পর্যন্ত ৮৯ বলে ৭২ রানে অপরাজিত থাকেন।

বল করতে নেমে প্রথম আঘাত হানেন মোস্তাফিজ। পঞ্চম ওভারের প্রথম বলে তাকে ড্রাইভ করেন ইহসানুল্লাহ। বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি শান্তর হাতে। ১১ বলে ৮ রানে ফিরতে হয় ইহসানুল্লাহকে।

এরপর সাকিবের বুলেট গতির থ্রতে রানআউট হন রহমত শাহ (১)।

ফাইনালে যেতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। হারলে সম্ভাবনা শেষ হবে না ঠিকই; তবে সমীকরণ কঠিনতর হয়ে যাবে।

দিনের অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে ভারত। জয়ের জন্য তাদের করতে হবে ২৩৮। ভারত এই ম্যাচ জিতলে বাংলাদেশের ফাইনালের রাস্তা সহজ হবে। তবে তার আগে জিততে হবে নিজেদের ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৬, ২০২৬

বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

১৭ এবং ১৮ এপ্রিল মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু উৎসব

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল ইরানের ট্যাংকার

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT