চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথশিশু ক্রিকেট বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৩০ এপ্রিল থেকে শুরু হওয়া পথশিশু ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নর্থ ইন্ডিয়া ও নেপালকে হারিয়ে শেষ চারে যাওয়া নিশ্চিত করে লাল-সবুজের দল।

ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হেরেও সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ। নর্থ ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ও নেপালের বিপক্ষে সাত রানে জয় পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৩২ রান করে বাংলাদেশ। এক ওভার বাকী থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে বাংলাদেশ তোলে ৩৯ রান। পরে ছয় ওভারে ভারতীয় ব্যাটসম্যানদের ৩৪ রানের মধ্যেই আটকে রাখে। জয় পায় পাঁচ রানে।

Banglabid

তৃতীয় ম্যাচে তানজানিয়ার বিপক্ষে তিন উইকেটে ৩৬ রান করে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। পরের ম্যাচেই অবশ্য নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে এক উইকেট হারিয়ে ৪৯ রান করে। এরপর নেপালিদের ৪২ রানে আটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজরা।

টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এবং মরিশাস। সেমিফাইনাল ও ফাইনালের সব ম্যাচই অনুষ্ঠিত হবে বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড লর্ডসে।

ফাইনাল হবে ৮মে। বিশ্বকাপটি আয়োজন করছে লন্ডনের স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০জন পথশিশু (যারা একসময় পথে ছিল) এখানে অংশ নিচ্ছে। সব দেশ থেকে চারজন মেয়ে এবং চারজন ছেলে শিশুকে নির্বাচিত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা ট্র্যাজেডি: স্থগিত সার্ক ফিল্ম ফেস্টিভালের ৯ম আসর

পরবর্তী

‘আমি কার স্ত্রী?’

পরবর্তী

'আমি কার স্ত্রী?'

ফাইল ছবি

ক্যা‌ডেট ক‌লেজগুলোতে পাসের হার শতভাগ

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT