চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালীতে অতিরিক্ত লবণ কেনায় আটক ৪

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
১০:৩৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A

পটুয়াখালীতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে শহরের নিউমার্কেট ও পুরান বাজার থেকে অতিরিক্ত লবণ ক্রয় করায় চার ক্রেতাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশে সোপার্দ করা হয়েছে।

তাদের মধ্যে দুইজনকে দুইশ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম। এছাড়া কলাপাড়ায় দ্বিগুন মূল্যে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুরে নিউমার্কেটে সাধারণ ক্রেতারা গুজবে বাড়তি দামে লবণ কিনতে শুরু করলে কয়েকটি আড়ত ও মুদি দোকানের গুদামের মজুদ দ্রুত ফুরিয়ে যায়। খবর পেয়ে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলমের নেতৃত্বে সদস্যরা গিয়ে গুজব প্রতিরোধ ও মূল্য নিয়ন্ত্রণে অভিযান ও সচেতনতা প্রচারণা চালায়।

পাশাপাশি জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যজিট্রেট, সহকারী কমিশনার নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে জেলা ও উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালত বসায়। গুজবে কান না দিয়ে প্রত্যেককে ১ কেজির বেশি লবণ না কেনার নির্দেশনামূলক মাইকিং করা হয়।

প্রশাসনিক পদক্ষেপে তাৎক্ষনিক সংশ্লিষ্ট এলাকায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রত্যন্ত এলাকাসহ গ্রামাঞ্চলে মূল্য বৃদ্ধির গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় লবণ কেনার হিড়িক পড়ে যায়। হঠাৎ চাহিদা বেড়ে সংকটে কোন কোন এলাকায় প্রতি কেজি লবণ ৫০ থেকে ৬০টাকা দরে বিক্রির খবর পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ আদালতলবণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT