চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশের দিনে শতক হারানোর আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুজনের পঞ্চশতম টেস্ট। দুজনেই পঞ্চাশ পার করলেন। উঁকি দিচ্ছিল শতকের সম্ভাবনা। দুজনের কেউই সেটা পারলেন না। তামিম ফিরেছেন ব্যক্তিগত ৭১ রানে, সাকিব ৮৪ রানে।

বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যে প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক করার কীর্তি গড়েন সাকিব। এরপর তাকে অনুসরণ করেন তামিম।

এর আগে দেশের হয়ে ৫০তম ম্যাচে হাবিবুল বাশার করেছিলেন ১১ ও ২। মোহাম্মদ আশরাফুল ১২ ও ৩। মুশফিকুর রহিম ৪ ও ৯।

Banglabid

মিরপুরে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ বিপদে পড়ে বাংলাদেশ। চার ওভারের ভেতরই তিন উইকেট নাই হয়ে যায়। সেখান থেকে হাল ধরেন তামিম-সাকিব।

সকালের সৌম্যকে মনে হয়েছে উইকেটের বাউন্স দেখে ভড়কে যাচ্ছেন। অভিজ্ঞ তামিম নিজেকে সামলে নেন। কিন্তু পারেননি সৌম্য (৮)। প্রথম ওভারের শেষ বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপর ইমরুল। বাউন্সের সামনে তাকেও খাবি খেতে দেখা যায়। কামিন্স এবার

Reneta

অফস্টাম্পের বাইরে স্লো ডেলিভারি দেন। বল শেষ মুহূর্তে খানিকটা নিচু হয়ে যায়। ইমরুল তালগোল পাকিয়ে ব্যাট দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। ঠিক পরের বলে ওয়াইড ইয়র্কারে ওই  উইকেটের পেছনে ধরা পড়েন সাব্বির রহমান (০)। চার ওভারের ভেতর ছিল না তিন উইকেট! সেখান থেকে হাল ধরেন তামিম-সাকিব।

মুশফিকুর রহিম এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এই টেস্ট দিয়ে ২ বছর পর একাদশে ফিরেছেন নাসির হোসেন। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় স্কোয়াডে ফেরা মুমিনুল হক একাদশে ঢুকতে পারেননি। তার সঙ্গে বাইরে থাকছেন তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গী শফিউল ইসলাম। স্পিনে সাকিব আলহাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাম রহিমের ব্যাগ টেনে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পরবর্তী

ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ যদি বাংলাভাষায় লিখতেন

পরবর্তী

ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ যদি বাংলাভাষায় লিখতেন

প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

বিচারপতি সিনহা ইস্যু তার বক্তব্যেরই সঠিকতা প্রমাণ করছে

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT