বিনোদন

পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

দম্পতি বসে আছেন পার্কে, সূর্যপ্রকাশের আলোতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ পার্কে বসে আছেন, উজ্জ্বল সূর্য ও সবুজ গাছের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। তার স্বামী ‘ব্যাটম্যান’ এর প্রযোজক জন পিটার্স। সোমবার ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনীয়তা বজায় রেখে ৭৪ বছর বয়সী এই প্রযোজককে বিয়ে করেছেন পামেলা।

৫২ বছর বয়সী পামেলার স্বামী জন পিটার্সেরও এটি পঞ্চম বিয়ে। জানা গেছে ত্রিশ বছর আগে তারা ডেট করেছিলেন। তবে এরপর যোগাযোগ ছিল না তাদের। এত বছর পর আবার এক হয়েছেন।

পিটার একাধিক জনপ্রিয় হলিউড সিনেমার প্রযোজনা করেছেন। তার মাঝে ১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্ট্রেইস্যান্ডের ‘অ্যা স্টার ইজ বর্ন’, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ এবং ১৯৯৯-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ অন্যতম।

বিষয়:জন পিটার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…