চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ মানেই নয় ছেদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
দুই ব্যক্তির ছবি, এক পুরুষ ও এক নারী, একে অপরের পাশে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে বিয়ে করেছিলেন ‘ব্যাটমান’ ও ‘সুপারম্যান রিটার্নস’ খ্যাত কিংবদন্তী প্রযোজক জন পিটার্স ও হলিউডের ‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। যদিও তাদের সংসার টিকেছিল মাত্র ১২ দিন! যার পরেই হয়ে যায় বিচ্ছেদ।

তবে বিচ্ছেদ মানেই যে ভালবাসায় ইতি নয় সেই প্রমাণ দিলেন জন পিটার্স। নিজের উইলে প্রাক্তন স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১০০ কোটি!

জনের ভাষ্যমতে, পামেলার টাকার দরকার থাকুক বা না থাকুক, এই টাকার অধিকার একমাত্র পামেলারই। আজীবনের বন্ধুত্ব, সঙ্গে নিখাদ ভালবাসা বিচ্ছেদের পরেও যে প্রাক্তনকে ভরিয়ে রাখা যায় তারই প্রমাণ দিয়েছেন জন পিটার্স ।

২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সেরেছিলেন জন-পামেলা দম্পতি। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। সেসময় পামেলা ও জনের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।

সেই আশির দশক থেকে পরিচয় পামেলা ও জনের। ১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন ১৯ বছরের এর কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তার পর কেটে যায় প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। তারপর হঠাৎ বিয়ের প্রস্তাব। জনের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল পামেলার তরফেই। মোবাইলে এসএমএস করে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা।

জন পিটার্স নিজে জানান, সেই সময় অন্য এক মহিলার বাগদত্তা ছিলেন তিনি, তবে পামেলার হাতছানি, সে কি আর উপেক্ষা করা যায়!

সূত্র: মেইল অনলাইন

ট্যাগ: জন পিটার্সপামেলা অ্যান্ডারসনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন দিনে ৩০০ কোটি ছাড়ালো ‘পাঠান’

পরবর্তী

চিত্রনায়িকা কেয়ার নতুন অভিজ্ঞতা

পরবর্তী
চিত্রনায়িকা কেয়ার নতুন অভিজ্ঞতা, একটি নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা কেয়ার নতুন অভিজ্ঞতা

শিক্ষামন্ত্রী বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যুকে নষ্ট করে ফেলেছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT