কিছুদিন আগেই পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। বিয়ে করেছিলেন ‘ব্যাটম্যান’ এর প্রযোজক জন পিটার্সকে। কিন্তু মাত্র ১২ দিনেই সেই বিয়ে ভাঙল।
বিচ্ছেদ প্রসঙ্গে পামেলা বলেছেন, ‘আমাদের সম্পর্কটা যেভাবে সবাই মেনে নিয়েছিলেন তাতে আমি কৃতজ্ঞ। আমরা আরও কৃতজ্ঞ থাকবো যদি আমাদের বিচ্ছেদটাও মেনে নেন।’
তিনি আরও বলেন, ‘জীবন একটা সফর, আর ভালোবাসা হলো প্রক্রিয়া। সেটা মাথায় রেখেই আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের পথে হাঁটার।’
২০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনীয়তা বজায় রেখে ৭৪ বছর বয়সী এই প্রযোজককে বিয়ে করেছিলেন পামেলা। জন পিটার্সেরও এটি পঞ্চম বিয়ে ছিল। জানা গেছে ত্রিশ বছর আগে তারা ডেট করেছিলেন। তবে এরপর যোগাযোগ ছিল না তাদের। এত বছর পর আবার এক হয়েছিলেন। কিন্তু টিকলো না সেই সম্পর্ক। ডেকান ক্রনিকল








