পঞ্চগড় থেকে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ পঞ্চগড় পৌর শহরের ধাক্কামারা এলাকার হানিফ পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, দু’টি পরিবারের ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশে ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে আসে। রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে পঞ্চগড়ে আসে, পরে তারা সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হানিফ কাউন্টারে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক রোহিঙ্গাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া।








