চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব পরিচালকের পছন্দের তালিকায় জয়া

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৩:০১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
জয়া আহসান

জয়া আহসান

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের টালিউড জয় করতে লেগেছে পাঁচ বছর। অনেকের কাছেই তার সাফল্য বেশ ঈর্ষণীয়। তার অসাধারণ অভিনয়, নজর কাড়া চেহারা এবং ব্যক্তিত্বের কারণে তিনি এখন ভারতের বাংলা ছবির সব পরিচালকেরই পছন্দের তালিকায় আছেন। আর তা নিয়েই ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

অরিন্দম শীল পরিচালিত ২০১২ সালের ‘আবর্ত’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক হয় জয়া আহসানের। এরপর নানান চড়াই উৎরাই পেড়িয়ে জয়া এখন পরিচালকদের কাঙ্ক্ষিত নায়িকা। সৌন্দর্য এবং মেধার দুর্লভ সংমিশ্রণের কারণেই সবার পছন্দের তালিকা জুড়ে আছেন তিনি। সৃজিত মূখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সেই দৃশ্য প্রচুর প্রশংসা কুড়ায়। অবশ্য কিছু সমালোচকের কটু মন্তব্যও শুনতে হয়েছিল সেই দৃশ্যের জন্য। প্রতিবেদনে বলা হয়েছে, টালিউডের ছবিতে বাংলাদেশের উচ্চারণ ছাড়া তার আর কোনো দুর্বলতাও দেখছেন না সমালোচকরা। একারণে শোনা গেছে ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিতে জয়ার কথাগুলো ডাবিং করে নিতে হয়েছে।

কলকাতায় ক্যারিয়ার গড়তে অবশ্য বেশ পরিশ্রম করতে হচ্ছে থাকে। ভাড়া করা বাড়িতে থেকে ট্যাক্সি ক্যাবে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত। আবার টলিউডে একাধিক ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। তবে তার জীবনে বিশেষ কেউ একজন আছেন, এই ইঙ্গিত তিনি নিজেই বিভিন্ন সময় দিয়েছেন।

Banglabid

এ বছর এ পর্যন্ত মুক্তি পেয়েছে জয়ার দুটি ছবি। একটি কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ এবং আরেকটি ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালোবাসার শহর’। শোনা যাচ্ছে যে নন্দিতা রায় এবং শিব প্রসাদ মূখার্জির ‘কণ্ঠ’তেও দেখা যাবে জয়াকে। এছাড়াও অঞ্জন দত্তের পরবর্তী কাজে বড় এক টালিউড তারকার সঙ্গেও নাকি জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে বাংলাদেশের জয়াকে। টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছবিজয়া আহসানটালিউডঢালিউডভালোবাসার শহররাজকাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT