জনপদ

পঙ্গপালের মতো দেখতে পোকায় টাঙ্গাইলে তোলপাড়

পঙ্গপালের মতো দেখতে পোকা ও ক্ষতিগ্রস্ত গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত গাছের পাতা ও পঙ্গপালের মতো দেখতে পোকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে মাইজবাড়ি গ্রামের একটি বাড়িতে সুপারি ও নারকেল গাছের পাতায় পঙ্গপালের মতো দেখতে একধরণের পোকার আক্রমণ দেখা দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পোকাটি পঙ্গপাল নয় বলে দাবি করেছে কৃষি বিভাগ।

গত কয়েকদিন ধরে ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারি ও নারিকেল গাছের কচি পাতায় এক জাতীয় পোকায় আক্রমণ করে। ধীরে ধীরে পোকাগুলো সমস্ত গাছের পাতা খেয়ে ফেললে  আতঙ্কিত হয়ে পড়েন তারা।

অন্য গাছে যাতে নতুন করে আক্রমণ করতে না পারে,  তার জন্য গাছের ডাল কেটে ফেলা হয়। তারপরেও বেশকিছু পোকা অন্যান্যে গাছে ছড়িয়ে পড়লে পঙ্গপালের আক্রমণ হয়েছে বলে এলাকায় আতঙ্ক তৈরি হয়।

স্থানীয়রা বলছেন, এই ধরণের পোকা আগে কখনো দেখেনি তারা। দ্রুত গাছের পাতা খেয়ে ফেলায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ওই পোকাটি পঙ্গপাল নয় বলে দাবি করে কৃষি বিভাগ বলেছে, ক্যাটার ফিলার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা হওয়ায় দ্রুত নিধনের পরামর্শ দিয়েছেন তারা।

বিষয়:টাঙ্গাইল পঙ্গপাল পোকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…