‘জওয়ান’কে থামাবে ‘ভ্যাক্সিন ওয়ার’?

দুটি ব্যক্তির ছবি, একদিকে ভ্যাকসিন যুদ্ধের প্রচার, অন্যদিকে একজন ব্যক্তি বসে আছেন, যা স্বাস্থ্য ও রাজনীতির বিষয়বস্তু নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
লাগাম ছেড়া জওয়ান ছুটছেই। বিশ্বজুড়ে হাজার কোটি রুপির বেশি ব্যবসা করা এই ছবিকে থামিয়ে দিতে পারে ‘কাশ্মীর ফাইলস’ নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’।
মুক্তির বিশ তম দিন, অর্থাৎ তৃতীয় মঙ্গলবারে এসেও শাহরুখ খানের সিনেমা বক্স অফিসে আয় করেছে ৫.১০ কোটি। তবে এই ছবির ব্যবসা কমে যেতে পারে শুক্রবার ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ মুক্তি পেলে। গত বছর এই নির্মাতার ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে যেরকম মাতামাতি হয়েছিল, এই সিনেমা নিয়েও যদি হয় তাহলে থেমে যেতে পারে ‘জওয়ান’র গতি।
‘জওয়ান’ মুক্তির আগে দারুণ ব্যবসা করছিল ‘গদর টু।’ কিন্তু শাহরুখের সিনেমা আসার পরে হল পেতে সমস্যা হয় ‘গদর টু’-এর। সিঙ্গেল স্ক্রিনগুলোও দখল করে নেয় ‘জওয়ান’। ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ যদি দর্শক গ্রহণ করে তাহলে ‘জওয়ান’র গতি পুরোপুরি না থামলেও কিছুটা হলেও কমবে তা স্পষ্ট।
‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ ছাড়াও অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে অক্ষয় কুমারের ‘মিশন রানিগঞ্জ’। এতে আরও রয়েছেন নানা পাটেকর, পল্লবী জোশি, রাইমা সেনরা।
সূত্র:হিন্দুস্তান টাইমস বাংলা






