চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইল, যশোরে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A

গেল মাসে উত্তরায় একদিন শুটিংয়ের পর দুই গানের শুটিং হয়েছিল কক্সবাজার। বৈরী আবহাওয়ার কারণে শুটিংয়ে ভীষণ বেগ পেতে হয়। গান দুটির কাজ শেষ করতে লেগে যায় পাঁচদিন। এবার শুরু হচ্ছে ছবির মূল দৃশ্যের শুটিং।

ওই উদ্দেশ্যে নড়াইল, যশোর যাচ্ছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির পুরো ইউনিট। চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন ছবির নায়িকা নিশাত নাওয়ার সালওয়া, যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে প্রথম রানার্স আপ হয়ে শুরুতেই এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে তার নায়ক ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন এ কে আজাদ। রিয়্যালিটি শো থেকে উঠে আসা এই দুই নবীন মুখ কাজ করছেন ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে। সালওয়া বলেন, আগামীকাল (বুধবার) নড়াইলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বো। টানা ২০ দিনের মতো আউটডোরে শুটিং করবো।

প্রথমে নড়াইল, তারপর যশোর ও বেনাপোলে এলাকায় শুটিং হবে। তিনি বলেন, ইউনিটের সবাই খুব সহযোগিতা পরায়ণ। আনন্দের মধ্যে কাজটি শেষ করতে চাই। আগে কখনও যশোর অঞ্চলে যাইনি। ঘোরা, শুটিং দুটোই হবে। সবচেয়ে আনন্দ পাচ্ছি যে, এই প্রথম গ্রামে গিয়ে লম্বা সময় থাকতে পারবো।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার নাম শুরুতে ছিল ‘রাজকন্যা’। গেল জানুয়ারি মাসে এ সিনেমায় চুক্তিবদ্ধ হন সালওয়া। তখন পরিচালক হিসেবে ছিলেন রাজু চৌধুরী। পরবর্তীতে সিনেমার নাম ও পরিচালনায় পরিবর্তন আসে। রাজু চৌধুরীর বদলে মোস্তাফিজুর রহমান মানিক কাজ শুরু করেন।

ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজনে আছেন প্রমিত রাফাত। এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমী মিথিলা, চিকন আলিসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ কে আজাদনিশাত নাওয়ার সালওয়ামোস্তাফিজুর রহমান মানিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT