নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে লোহাগড়া বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
আশরাফ মল্লিক দোয়ামল্লিকপুর গ্রামের মৃত কুটিমিয়া মল্লিকের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান ওসি।







