চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা না হলে তীব্র আন্দোলন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন।

একইসঙ্গে সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা না করা হলে শ্রমিকদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

Banglabid

এতে অংশ নেয় বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ মেটাল কেমিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন, সম্মিলিত পোশাক শ্রমিক ফেডারেশন এবং আরএমজি ওয়ার্কার্স ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেন, জানুয়ারি মাসে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষিত হলেও অদৃশ্য কারণে মাত্র দুটি সভা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। অথচ মজুরি গঠনের ৬ মাসের মধ্যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শ্রমিক ও মালিক প্রতিনিধির সুপারিশ যাচাই-বাছাই করে সর্বনিম্ন মজুরিসহ সব গ্রেডের মজুরির সুপারিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা ছিল। কিন্তু তা এখনও দেয়া হয়নি। মালিক পক্ষের প্রতিনিধি যেভাবে বলেন, বোর্ড সেভাবেই করছেন বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, ‘ইতোমধ্যে সরকারি মিল-কারখানার শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। দেশের বর্তমান ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের খেটে খাওয়া শ্রমিকদের মজুরি সবচেয়ে কম, যা অত্যন্ত লজ্জাজনক।’

Reneta

সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে শ্রমিক নেতারা বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে, অন্যথায় মাঠ পর্যায়ে শ্রমিকদের নিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হব।’

অনেক আগে থেকে শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার জন্য দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে নেতারা বলেন, বাড়ি-ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতিতে শ্রমিকরা আজ অসহায়। সরকারি শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি ঘোষণা করা হয়েছে। অথচ পোশাক শ্রমিকরা তাদের মজুরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। এতে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

মানবন্ধন শেষে একটি মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় ঘুরে এসে শেষ হয়।

পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ মেটাল কেমিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, সম্মিলিত পোশাক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার রুপা, আরএমজি ওয়ার্কার্স ফোরামের সভাপতি মর্জিনা আক্তার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক শ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আপনাদের সমর্থনে আমরা অনেকদূর এগিয়ে যাচ্ছি’

পরবর্তী

হজযাত্রীদের বিড়ম্বনা কমাতে দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা

পরবর্তী
চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের বিড়ম্বনা কমাতে দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা

সর্বোচ্চ মনোনয়ন পেল ‘গেম অব থ্রোনস’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT