চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং-এ উদ্বুদ্ধ করা এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই এর জন্য সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে মেয়েদের জন্য ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ (এনজিপিসি)’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে দলভিত্তিক। একই প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী দল হিসাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা আয়োজনে আইসিটি বিভাগকে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

আয়োজন প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘ডিজিটাল বাংলাদেশে সবার অন্তর্ভুক্তি দরকার। আমরা লক্ষ্য করেছি আমাদের মেয়েরা আইসিটি বিষয়ে অধ্যয়নে এগিয়ে আসলেও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং-এ তাদের উপস্থিতি কম। তাই মেয়েদের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে’।

Banglabid

বিডিওএসএন’র সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘২০১৫ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো এনজিপিসির আয়োজনে ব্যপক সাড়া পাওয়ার প্রেক্ষিতে এবার থেকে আইসিটি বিভাগই এই আয়োজন করছে’।

তিনি আরো জানান সারা দেশে মেয়েদের জন্য বিডিওএসএনের ‘মিসিংডটার’ কার্যক্রমের ফলে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা আসরে মেয়েদের দলের সংখ্যা ২০১৫ সালের ৫টি থেকে বেড়ে ২০১৬ সালে ১২৯টি হয়েছে। জাতীয় প্রতিযোগিতায় বেড়েছে মেয়েদের অংশগ্রহণ।

বিডিওএসএনের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের চেয়ারপারসন লাফিফা জামাল আশা করছেন এবারের আয়োজনে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করবে। এবারেই প্রথমবারের মতো অনলাইন প্রিলিমিনিয়ারি রাউন্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী দলগুলোকে https://goo.gl/ivKjb8 ঠিকানায় নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধা-১ আসনের ভোটগ্রহণ সম্পন্ন

পরবর্তী

ইটালিতে ছেলেদের নারী কোচ

পরবর্তী

ইটালিতে ছেলেদের নারী কোচ

পাকিস্তানে আবার চালু হচ্ছে 'গোপন সামরিক আদালত'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT