ন্যান্সি’র কণ্ঠে হিন্দি গান(ভিডিওসহ)

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি প্রথমবারের মতো হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। ‘রিম ঝিম সাওয়ান’ শিরোনামে তিনি গানটি গেয়েছেন।
ভারতের প্লেব্যাক খ্যাত শ্রেয়া ঘোষালকে মনে-প্রাণে অনুসরণ করে ‘রিম-ঝিম সাওয়ান’ হিন্দিতে গাইলেন তিনি। চারদিকে যখন বর্ষার আমেজ তখনি ভক্তদের কথা চিন্তা করে গানটি গেয়েছেন তিনি।
সম্প্রতি ২০ জুন ন্যান্সি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। প্রথমবার হলেও হিন্দিভাষাকে বেশ রপ্ত করে গানটি গেয়েছেন এই শিল্পী। হিন্দি গানটি প্রকাশ হওয়ার হাজার হাজার দর্শক শুনেছেন। পাকিস্তানের জনপ্রিয় সুফী গায়ক রাহাত ফহেত আলী খানের সুর সঙ্গীতে শ্রেয়া ঘোষাল’র কণ্ঠে গানটি তখনকার সময়ে হিট হয়েছিলো।
অসাধারণ ভিডিও দিয়ে গানটিকে উপস্থাপন করেছেন ন্যান্সি। এখন দেখার পালা হিন্দি গান গেয়ে আবারো সমালোচনা নাকি সুনাম কুড়ান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



