রাত থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালীন নৌযান শ্রমিকদের ধর্মঘটে কোনো ধরনের যানই চলছে না। এ অবস্থায় চরম দুর্ভোগ পড়েছেন যাত্রীরা। যান চলবে না এমন খবর পেয়ে প্রায় বেশিরভাগ যাত্রী টার্মিনাল ছেড়ে চলে গেছেন। খুব অল্প সংখ্যক যাত্রী আছেন টার্মিনালে লঞ্চের অপেক্ষায়।
কখন লঞ্চ আসবে বা আদৌ আসবে কিনা তা তাদের জানা নেই। আন্দোলনের ডাক দিয়ে মাঠে নেমেছে শ্রমিক কর্মচারীরা। নৌ শ্রমিকদের অভিযোগ লঞ্চ চালাতে অন্যায় চাপ প্রয়োগ করছে লঞ্চ মালিকের সন্ত্রাসীরা।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, কোনো আশ্বাসে নয়, যতক্ষণ না নৌযান শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে ঘোষণা আসবে ততক্ষণ ধর্মঘট প্রত্যাহার হবে না।
জনগণের কথা বিবেচনা করে গত ছয় মাস ধরে দেনদরবার করলেও সরকার বা মালিক পক্ষের কেউ সমাধানে এগিয়ে না আসায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দায়িত্ব সরকার ও মালিকদেরই নিতে হবে।







