চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘটে ভেঙে পড়েছে নৌ পরিবহন ব্যবস্থা

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৮:৫৬ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

সারাদেশে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এরফলে পণ্য ও যাত্রীবাহীসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়েছে সারাদেশের নৌ পরিবহন ব্যবস্থা।

ধর্মঘটে রাজধানী ঢাকাসহ সারাদেশে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। শুক্রবার রাতে সরকারি মালিকানার কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট ছেড়ে গেছে। 

ন্যূনতম মজুরির দাবিতে ২০ এপ্রিল বুধবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। 

Banglabid

তবে বিশেষ ব্যবস্থাপনায় সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গেছে। লঞ্চ শ্রমিক আজিজুল বলেন, আমরা আশা করি তাড়াতাড়ি মালিকরা আমাদের দাবি মেনে নিবে এবং যাত্রীদের ভোগান্তি দূর করবে।

রাতে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া নৌযানগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। জরুরি প্রয়োজন, তাই অনেকটা ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠেছেন তারা।

সদরঘাট থেকে কোনো নৌযান না পেয়ে ফিরে গেছেন কয়েকশ’ যাত্রী। যাওয়ার জায়গা না থাকায়, অনেকেই রাত কাটিয়েছেন টার্মিনালে।

Reneta

যাত্রীরা জানান, প্রথমে শুনেছিলাম লঞ্চ যাবে না। পরে শুনলাম ছাড়বে, সেই জন্য দ্রুত আবার টার্মিনালে এসেছি।  

দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন যাত্রীরা।

এরই মধ্যে চট্টগ্রাম থেকে সারাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে
গভীর সমুদ্রে মাছ শিকারও। চট্টগ্রাম বন্দরের বহিরনোঙ্গরে মাদার ভেসেল থেকে
লাইটারেজ জাহাজে পণ্য খালাস এবং ছাড়া বন্ধ রয়েছে।

এছাড়াও খুলনা এবং মংলা বন্দরেও
পরিবহন বন্ধ রয়েছে সব ধরনের দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য
বোঝাই-খালাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌযান ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণভােটের আগে ব্রিটেন সফরে ওবামা

পরবর্তী

কারখানা সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ

পরবর্তী

কারখানা সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ

মুস্তাফিজের জন্য বাংলা শিখছেন ওয়ার্নার

সর্বশেষ

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT