চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা প্রতীকে ভোট চাওয়া ওসির প্রত্যাহার চায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ নৌকা প্রতীকে ভোট চাওয়ায় তার প্রত্যাহার চেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।

প্রত্যাহারের পাশাপাশি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করা হয় ওসির বিরুদ্ধে।

শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন হাবিবুল ইসলাম।

এসময় নৌকার পক্ষে ওসির ভোট চাওয়ার ভিডিও, অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী ও ওসির একই মঞ্চের ছবি, নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরা হয়।

হাবিবুল ইসলামের সই করা লিখিত অভিযোগ বলা হয়, বেপরোয়া ওসি শেখ মারুফ আহম্মদ আইনবর্হিভূতভাবে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক সার্কাস প্রদর্শন অনুষ্ঠানে মহাজোটের নৌকা প্রতীক মনোনীত ওয়ার্কাস পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর উপস্থিতিতে প্রকাশ্যে ভোট চান ওসি শেখ মারুফ আহম্মদ।

Reneta

ওই অনুষ্ঠানে বর্তমান এমপি লুৎফুল্লাহ ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, মহিলা আওয়ামী লীগ সভাপতি কাজীরহাট কলেজের প্রভাষক সুরাইয়া ইয়াসমীন রত্না (বিধিবর্হিভূতভাবে) সাথে একই মঞ্চে ওসি নৌকার পক্ষে এবং আমার বিরুদ্ধে বিষেদগার করে বক্তব্য দেন।’’

অভিযোগে আরও বলা হয়, ‘ওসি বলেছেন, অগামী নির্বাচনে একটি ম্যাসেজ দিতে চাই, আপনার ব্যালট, আপনি ভোট দিয়ে দেখিয়ে দিবেন, আপনি স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে আছেন। আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপার একটি ব্যালট, আপনি একটি ভোট অতি মূল্যবান। আপনারা ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন।’

সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

হাবিবুল ইসলাম বলেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মদ এতদিন বিএনপির প্রচারে বাধা, নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িঘর ভাঙচুর করেছেন। আমি নিজেই নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছি। বারবার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় পৌঁছেছে আমজাদ হোসেনের মরদেহ

পরবর্তী

ভোটের আগেই স্মার্ট কার্ড পাচ্ছেন ইভিএম’র ৬ আসনের ভোটাররা

পরবর্তী

ভোটের আগেই স্মার্ট কার্ড পাচ্ছেন ইভিএম’র ৬ আসনের ভোটাররা

সবচেয়ে বড় প্লাটফর্ম যখন ভুয়া খবরের মাধ্যম

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT