চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকায় অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেই আজীবন নিষিদ্ধ

১:৩৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়া সম্প্রতি আশ্রয়প্রার্থীদের বিষয়ে একটি নতুন পরিকল্পনার কথা জানিয়ে বলা হয়েছে, কেউ নৌকা দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করলেই তাকে দেশটিতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।

এমনকি যদি তারা কোনো ট্যুরিস্ট হিসেবে, ব্যবসার খাতিরে বা কোনো অস্ট্রেলিয়ান নারীকে বিয়ে করার কারণেও প্রবেশ করেন তাহলে তাদের জন্যও একই শাস্তির বিধান রাখা হয়েছে।

এমন সিদ্ধান্ত দেশটিতে মানুষ পাচারকারীদের খুবিই কঠিন একটি বার্তা দিবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। নিষিদ্ধ করার প্রস্তাবটা এই সপ্তাহের শেষেই সংসদে তোলা হবে।

নতুন এই আইনটি ১৯ জুলাই ২০১৩ থেকে যেসব শরণার্থীকে নাউরু ও পাপুয়া নিউগিনির দ্বীপ মানুসে পাঠানো হয়েছে তাদের জন্যও প্রযোজ্য হবে। এমনকি ওই সময় যতজনকে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে অথবা ভবিষ্যতে পাঠানো হবে তারাও নিষিদ্ধ হবে। তবে এই অবস্থা থেকে রক্ষা পাবে শিশুরা।

টার্নবুল বলেন, এটা অস্ট্রেলিয়ার মানুষ এবং মানবপাচারকারীদের মধ্যেকার একটি যুদ্ধ। জনগণের চাওয়াকেই উপস্থাপন করেছে দেশটির সরকার। এসব সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যহত করতে আমাদের নিজেদের সিদ্ধান্তে অটল থাকতেই হবে।

এই আইনের ফলে মানুস ও নাউরুতে থাকা এবং অস্ট্রেলিয়ায় চিকিৎসারত ৩ হাজার প্রাপ্তবয়স্ক শরণার্থী ক্ষতিগ্রস্ত হবে।

Reneta

এর আগেও শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিয়ে নানান পলিসির কারণে সমালোচনার শিকার হয়ে আসছে অস্ট্রেলিয়া।

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাউরুতে থাকা শরণার্থী ক্যাম্পকে খোলা আকাশের কারাগার হিসেবে উল্লেখ করেছে। যদিও সেসবকে ‘মিথ্যে খবর’ হিসেবেই উড়িয়ে দিয়েছেন টার্নবুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT