নোয়াখালী জার্নালিস্ট ফোরামের নির্বাচন প্রস্তুতি কমিটি গঠিত

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের নির্বাচন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত, যেখানে সদস্যরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজিএফ)’ এর নির্বাচন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে মাত্র এক মিনিটে নির্বাচন প্রস্তুতি কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ নোয়াখালীর সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি চায়নিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহেরের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত মতামত প্রকাশ করার আহ্বান জানানো হলে সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন। ওই মতামতগুলো গুরুত্বসহকারে সিনিয়র সদস্যগরা গ্রহণ করেন। এরপর সব সদস্যের অংশগ্রহণে মোবাইলে মেসেজিংয়ের এর মাধ্যমে মাত্র এক মিনিটে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজিএফ) এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই আহ্বায়ক কমিটি গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেন এসএটিভি’র এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদ কাঞ্চন। আগামী ৩০ দিনের এ আহ্বায়ক কমিটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, আমাদের অর্থনীতির সিনিয়র করেসপন্ডেন্ট ফিরোজ আলম মিলন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামাল হোসেন, শামসুদ্দিন ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ। ভোটের মাধ্যমে নির্বাচিত আহ্বায়ক কমিটির এ ৫ জন আগামী ৩০ দিনের মধ্যে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করে যাবেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ দিন পর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের জন্য রূপরেখা প্রকাশের পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।



