চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে শায়িত হবেন রফিক জামান ও তার পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
সানজিদা

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত রফিক জামান এবং তার স্ত্রী-পুত্রকে নোয়াখালীর সোনাইমুড়িতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওই ঘটনা নিহত কয়েকজনের মরদেহ সোমবার আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সনাক্ত হওয়া বাংলাদেশিদের মরদেহ কাঠমান্ডুর একটি হাসপাতালে রাখা হয়েছে।

মরদেহগুলোর মধ্যে রয়েছে ঢাকার সোবহানবাগের রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের সাত বছরের ছেলে অনিরুদ্ধ জামান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আসার পর তা নিয়ে যাওয়া হবে আদাবরে, রফিক জামান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সেখান কিছুক্ষণ রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হবে সোবহানবাগ কলোনী মসজিদে। সেখানে জানাজার পর নেয়াখালীর সোনাইমুড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

তার স্ত্রী সানজিদা হক হাঙ্গার প্রজেক্ট নামে একটি এনজিওতে কাজ করতেন। তাদের ছেলে অনিরুদ্ধ ধানমন্ডির অরণি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

Reneta

কাজের ব্যস্ততায় পরস্পরকে সময় দিতে পারছিলেন না রফিক জামান এবং সানজিদা হক। তাই বন্ধুদের পরামর্শেই সাত বছরের ছেলে অনিরুদ্ধকে নিয়ে নেপালে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

ইউএস বাংলা

গত সোমবার ইউএস বাংলার একটি উড়োজাহাজ ঢাকা থেকে ছেড়ে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি, ১ জন মালদ্বীপের এবং ১ জন চীনা নাগরিক।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৬৭ আরোহী ছিলেন। যাদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। এছাড়াও ৪ জন বাংলাদেশি ক্রু ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাললিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT