চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, চাচা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী প্রতিনধি: নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে সেলিম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের ঘটনায় সেলিমকে আসামী করে ও মামলা না করতে হুমকি দেওয়ায় সেলিমের ছেলে আরাফাত এবং অজ্ঞাত আরও একজনকে আসামী করে মামলা দায়ের করেন।

Banglabid

গ্রেপ্তার সেলিম বদলকোর্ট ২নং ওয়ার্ড মেঘা গ্রামের পাটোয়ারী বাড়ির আব্দুল খালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে পরিবারের লোকজন পাশ্ববর্তী বাড়িতে ধান রোদে দিতে গেলে স্থানীয় বদলকোর্ট মহিলা মাদ্রাসার ছাত্রী তাদের ঘরে একা ছিল। এ সুযোগে ভিকটিমের চাচা (বাবার চাচাতো ভাই) সেলিম তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ করে। বাড়ির লোকজন তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে ধ্বস্তাধ্বস্তির শব্দ শুনেতে পেয়ে সবাই একত্রিত হয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে সেলিম দ্রুত পালিয়ে যায়।

ভিকটিমের বাবা মাসুদ আলম অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে সেলিম ও তার ছেলে আরাফাতসহ কয়েকজন তাদের হুমকি দিয়ে আসছে। তাই ভয়ে তিনি এতদিন মামলা করতে পারেননি।

Reneta

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণমাদ্রাসাছাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি

পরবর্তী

বিশ্ববিদ্যালয়ের তদারকিতে কঠোরভাবে নিয়ম মেনে চলুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিশ্ববিদ্যালয়ের তদারকিতে কঠোরভাবে নিয়ম মেনে চলুন: প্রধানমন্ত্রী

ট্রাম্পের চিঠি ময়লার ঝুড়িতে ফেললেন এরদোগান!

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT