নোয়খালীর সুর্বণচর উপজেলায় ১১ বছরের এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। চিকিৎসকরা বলছেন বর্তমানে শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।
ঘটনা নোয়খালীর সুর্বণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে। ধর্ষণে অভিযুক্ত শিশুটির চাচাতো ভাই।
আজ মঙ্গলবার সকালে ঘটনার পর শিশুটিকে দুপুর ১২টার দিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাকীব (২২) পলাতক রয়েছে।
ধর্ষনের শিকার শিশুটির বাবা নদীতে নৌকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিক অবস্থা এতটাই খারাপ নির্যাতনের শিকার মেয়ের চিকিৎসা করানোর সামর্থও নেই তাদের।
নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জহির উদ্দিন জানান: ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গাইনী বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অবস্থা গুরুতর।
নোয়াখালীর পুলিশ সুপার মো: আলমগীর হোসেন জানান: ঘটনার পর পরই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালিয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে ও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।










