জনপদ

নোয়াখালীতে নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রোববার সকাল ৭টার দিকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান: নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ হন।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান: ২৩ জন পর্যটক শনিবার সকালে বেড়াতে মুছাপুর ক্লোজারে আসেন। পরে তাদের মধ্যে থেকে ৭ জন শখ করে ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে তিন জন তলিয়ে যান।

বিষয়:ডুবুরি দলনোয়াখালীফায়ার সার্ভিসমরদেহ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…