নোয়াখালীতে ইমামের গলাকাটা লাশ

নোয়াখালী জেলা শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহিরুল হক জহিরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মসজিদ সংলগ্ন নিজ বাসার শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে সুধারাম থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, রাতে মসজিদ থেকে ঘরে এসে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান ইমাম। পরে গলাকাটা অবস্থায় তার মরদেহটি পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে জহিরুল শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মরদেহ উদ্ধারের সময় জহিরুলের হাতে একটি রক্তাক্ত ছুরি পায় পুলিশ। ময়নাতদন্তের জন্যে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






