চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোট-গাইড পড়তে উৎসাহিত করছেন শিক্ষকরাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

জয়পুরহাটে নোট বইয়ের সাহায্য নিতে প্রাথমিক শিক্ষার্থীদের উৎসাহিত করছেন শিক্ষক। এমনকি পাঠদানের ক্ষেত্রে নোটবই ও গাইডের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। ভাল রেজাল্টের আশায় অভিভাবকরাও নোট বই কিনে দিচ্ছেন সন্তানদের।

প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকেই সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের নির্দেশনা থাকলেও তা পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না। নতুন এ পদ্ধতির প্রশ্নের উত্তর শিক্ষকদের পাঠ্য বই থেকেই তৈরি করে দেওয়ার কথা থাকলেও তা না করে শিক্ষার্থীদের নোট বই কিনতে উৎসাহিত করছেন শিক্ষক। 

কয়েকজন শিক্ষার্থী জানান, অধিকাংশ প্রশ্ন গাইড বইতে আছে। তাই আমাদের গাইড বই পড়তে হচ্ছে। বইয়ে এগুলো থাকেও না অনেক সময়।

শিক্ষকদের নির্দেশনা মেনে অভিভাবকরাও সন্তানদের হাতে তুলে দিচ্ছেন এসব নোটবই। অভিভাবকরা বলেন, শিক্ষকরা যেভাবে স্কুলে পড়াচ্ছে সেগুলো বাসায় গিয়ে বাচ্চাদের বই থেকে খুঁজে পাচ্ছি না আমরা। এই জন্য নোট-গাইডের প্রয়োজন হচ্ছে।

শিক্ষকদের দাবি পাঠ্য বইয়ে সব ধরনের উত্তর না থাকায় নোট বইয়ের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন তারা। একজন শিক্ষক বলেন, বাচ্চাদের বইগুলো থেকে যেহেতু আমরা সম্পূর্ণ উত্তরটা পাইনা সেজন্য আমাদের সুবিধার জন্যই আমরা নোট-গাইড ব্যবহার করে থাকি।

Reneta

এদিকে নোট-বই ও গাইডকে অনুশীলনমুলক বই হিসেবে নাম দিয়েছেন পুস্তক ব্যবসায়ীরা। বই বিক্রেতাদের দাবি, এগুলোকে নোট না বলে অনুশীলনমূলক বই বলাই ভালো হবে।

পাঠ্যবইগুলোকে শিক্ষার্থীদের কাছে আরো সহজ ও বোধগম্য করে তোলার পরামর্শ গবেষকদের।
জয়পুরহাটের প্রধান শিক্ষক ও গবেষক মোঃ মাহফুজুর রহমান বলেন, শিক্ষকদের আরও প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষাদানের কারিকুলাম আরও ছাত্র উপযোগী করতে হবে। পাশাপাশি নোট প্রকাশনীগুলোকেও নিরুৎসাহিত করতে হবে।

এদিকে নোটবই ও গাইড বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এখনও নেয়া হয়নি কোনো উদ্যোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাথমিক শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT