জনপদ

নোয়াখালীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নোয়াখালী-সিএনজি সিলিন্ডার

নোয়াখালীতে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়েছে আরও ৩ জন।

সুধারাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নোয়াখালীর সেনপুর কালিতারা সড়কে সিএনজি চালিত একটি অটোরিকশার গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দগ্ধ বাকি ৪ জনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়।

হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়:সিএনজি অটোরিকশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…