চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপে সিএনজি অটোরিকশা সেবা দিতে আসছে ‘গতি-লেটস গো’

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
৬:১১ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপে সিএনজি

গাড়ি ও বাইকের পর এবার অ্যাপ থেকেই পাওয়া যাবে সিএনজি অটোরিকশা। এজন্য আগামী বছরের প্রথমদিন থেকেই চালু হচ্ছে ‘গতি-লেটস গো’ নামের অ্যাপ। সিএনজি অটোরিকশার জন্য এটিই প্রথম অ্যাপ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাপটি বিভিন্ন দিক তুলে ধরেন এর উদ্যোক্তারা।

গতি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস জামান চৌধুরী জেমস বলেন: ব্যস্ত এ শহরে অনেক সময়ই সিএনজি অটোরিকশা পেতে বেশ বেগ পোহাতে হয়। তাছাড়া অনেক চালকই আবার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে রাজি হন না। এ সমস্যার সমাধান দেবে গতি-লেটস গো।

তিনি বলেন: এই অ্যাপের মাধ্যমে সিএনজি অটোরিকশা মালিক-চালক ও যাত্রীদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি হবে। ইতোমধ্যেই চার হাজার সিএনজি অটোরিকশা অ্যাপের মাধ্যমে সেবা দেওয়ার জন্য নিবন্ধন করেছে।

এই উদ্যোক্তা জানান: এটি কোন রাইড শেয়ারিং অ্যাপ নয়। কেবল যাত্রী ও চালকের মধ্যে মেলবন্ধন ঘটাবে অ্যাপটি। এক্ষেত্রে সিএনজি অটোরিকশার ভাড়াও হবে সরকার নির্ধারিত হারেই। ফলে যাত্রীকে কোন বাড়তি ভাড়া গুনতে হবে না।

নিরাপত্তার বিষয়ে জেমস জানান: যেহেতু মালিক, চালক এবং যাত্রী সবারই বিস্তারিত তথ্য নিবন্ধনের সময় নিয়ে নেওয়া হবে, তাই এখানে যাত্রী যেমন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন, তেমনি একজন চালককেও নিরাপত্তা ঝুঁকির কথা ভাবতে হবে না।

Reneta

সংবাদ সম্মেলনে গতি-লেটস গো’র ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোস্তাফা কামাল জানান: তাদের পক্ষ থেকে নিবন্ধিত প্রতিটি সিএনজি অটোরিকশা মালিককে একটি করে স্মার্টফোন দেওয়া হবে। অনেক ক্ষেত্রেই একটি অটোরিকশা একাধিক চালক চালান। এর ফলে অটোরিকশা চালক পরিবর্তন হলেও তাকে নতুন করে আরেকটি স্মার্টফোন কিনতে হবে না। কেবলমাত্র চালক তার ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করেই কাজ শুরু করতে পারবেন।

অন্যদিকে অটোরিকশা মালিক ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারবেন চালক কতটি ট্রিপ সম্পন্ন করেছে, কোথায় কোথায় গিয়েছে এবং কতো আয় করেছে, জানান মোস্তাফা কামাল।

এক প্রশ্নের জবাবে জেমস জানান: ইতোমধ্যেই চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। অ্যাপে সেবা দেওয়ার জন্য তারা বেশ উৎসাহী বলেও জানান তিনি।

ইতোমধ্যেই যাত্রী ও চালকের জন্য আলাদা দুটি অ্যাপ প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। যাত্রীদের জন্য আছে Goti Lets Go এবং চালকদের জন্য Goti Driver অ্যাপ। একজন যাত্রী অ্যাপে তার পিকআপ পয়েন্ট এবং গন্তব্য নির্ধারণ করে দিলেই সম্ভাব্য ভাড়া জানতে পারবেন। অ্যাপ ছাড়াও শুধু মোবাইল নাম্বার ব্যবহার করে এই সেবাটি নেওয়ার সুযোগও থাকছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিকশা অ্যাপসিএনজি অটোরিকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT