জনপদ

সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক নিহত, আহত ৪ যাত্রী

সিরাজগঞ্জ-সিএনজি অটোরিক্সা

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ইসরাইল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।

পুলিশ জানিয়েছে , বৃহস্পতিবার সকালে বেলকুচি থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাবার পথে সদর উপজেলার ঠাকুরটেক এলাকায় পৌঁছালে অটোরিকশাটির চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিকশাটি গিয়ে রাস্তার পাশে অন্তত ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মারা যান চালক ইসরাইল। আহত হন চার যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ এবং আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়:সড়ক দুর্ঘটনা সিএনজি অটোরিকশা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ-সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…