চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের নির্বাচনে বিজয়ের কাছাকাছি চীনপন্থি বাম জোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের নির্বাচনে সাবেক মাওবাদী বিদ্রোহী এবং মধ্যপন্থি কমিউনিস্টদের মিলিত বামপন্থি জোট বিজয়ের দিকে এগোচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবারের সংসদীয় এবং প্রাদেশিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাথমিক ভোটগণনার শুরু হওয়া ৮০ নির্বাচনী এলাকার ৬৩টিতেই এগিয়ে থাকতে দেখা যায় বামপন্থি এই জোটকে।

গৃহযুদ্ধের সমাপ্তির পর নেপালের রাজতন্ত্র অবলুপ্ত হয়ে শাসনতন্ত্র গণতন্ত্রের দিকে এগিয়ে নেয়ার পদ্ধতি হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

Banglabid

গত দশ বছরে নেপালে সরকারও এসেছে দশটি। রাজনৈতিক অস্থিরতায় বেড়েছে দুর্নীতি, যার ফলে প্রবৃদ্ধি কমে গেছে। একই সঙ্গে এই অস্থিতিশীলতার কারণে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ওই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ব্যাপক অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছিল নেপাল।

এবারের নির্বাচনে ভরাডুবিই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার মধ্যপন্থি দল নেপালি কংগ্রেস পার্টির। দলটির সঙ্গে সাবেক রাজতান্ত্রিক ভাবধারার কয়েকটি দলসহ আরও কিছু দলের ঢিলেঢালা জোট রয়েছে, যা সাবেক মাওবাদী এবং মধ্যপন্থি কমিউনিস্টদের ইউএমএল পার্টির শক্ত জোটের সামনে টিকে থাকতে হিমশিম খাচ্ছে।

নেপাল-নির্বাচন-বামপন্থি জোট
সিল করে রাখা ব্যালট বাক্স

নেপালি কংগ্রেস পার্টিকে মূলত ভারতপন্থি রাজনৈতিক দল হিসেবেই বিবেচনা করা হয়। অন্যদিকে বিরোধী বামপন্থি জোটটিকে দেখা হচ্ছে চীনপন্থি হিসেবে।

Reneta

ভারত এবং চীনের মধ্যে নেপাল অনেকটা বাফার জোন বা লড়াইয়ে বাধা হিসেবে কাজ করে প্রাকৃতিকভাবেই। তাই নেপালের পরবর্তী সরকার কোন দেশের প্রতি অনুরাগী তার ওপর নির্ভর করে পানিবিদ্যুতে সমৃদ্ধ হিমালয়কন্যা নেপালের কাছ থেকে কোন দেশ বেশি সুবিধা নিতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় বাংলাদেশ হাইকমিশনের চলন বাঁকা নাকি আমাদের যোগাযোগ সমস্যা?

পরবর্তী

গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট

পরবর্তী
গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্প সময়ে মোবাইল ব্যাংকিংয়ে ভারতের চেয়ে বেশি সফল বাংলাদেশ

সর্বশেষ

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT