চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর দফায় দফায় ভূকম্পন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বেলা ১ টা ৯ মিনিটে শুরু হয়ে এই ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালের কোদারি এলাকার ১৭ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে আজকের ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে দফায়-দফায় ‘আফটার শক’ বা ভূমিকম্প পরবর্তী ভূ-কম্পন অনুভূত হচ্ছে। গতকালের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের পর আজ রোববারে রিখটার স্কেলে সবচেয়ে বেশি মাত্রার ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।

এছাড়া আজ দুপুর ১টা ২৬ মিনিটে ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে ৫ মাত্রার আরেকটি ‘আফটার শক’ অনুভূত হয়। এরপর দশ মিনিট বিরতি দিয়ে ৪ দশমিক ৭, ২টা ৪১ মিনিটে ৪ দশমিক ৬, ২ টা ৪৬ মিনিটে ৪ দশমিক ৫, সকাল ১০ টা ৫৮ মিনিটে ৪ দশমিক ৪ এবং সকাল ৮ টা ৪৮ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন রেকর্ড করেছে ইউএসজিএস। সবগুলো ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল নেপালের ভেতরে।

লামজুংয়ে উৎপত্তি হওয়া মূল ভূমিকম্পটি গতকাল ১২টা ১১ মিনিটে আঘাত হানার মাত্র আধ ঘণ্টা পরেই ৬ দশমিক ৬ মাত্রার একটি ‘আফটার শক’ নেপালকে আবারও নাড়িয়ে দেয়। ওই ভূকম্পনটির কেন্দ্রস্থল লামজুং থেকে ৪৯ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে। এরপর থেকেই দফায় দফায় মৃদু ও মাঝারি ভূকম্পন হচ্ছে।

ট্যাগ: নেপালভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উস্কানিতেই হামলা: খালেদা

পরবর্তী

আন্দোলনের নামে দেড়শ’ মানুষকে পুড়িয়ে মেরেছে বিএনপি: প্রধানমন্ত্রী

পরবর্তী

আন্দোলনের নামে দেড়শ’ মানুষকে পুড়িয়ে মেরেছে বিএনপি: প্রধানমন্ত্রী

কোনো রাজনৈতিক দল হামলা করেনি: মাহী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT