নেপালে ভূমিকম্পে দুর্গত মানুষের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
সকালে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে এ ত্রাণসামগ্রী পাঠানো হয়। ১০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, তাঁবু, কম্বল, কাপড়, বিস্কুট ও খাবার পানি।
এর আগে গত ২৬ এপ্রিল সেনাবাহিনীর ১৭ জনের ৬টি চিকিৎসক দলসহ ৩৪ জনের একটি প্রতিনিধিদল ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে যায়।এরইমধ্যে ভূমিকম্পে আহত ১ হাজার ৬৩ জনকে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।







