নেপালে জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে জরুরি উদ্ধার অভিযান এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য মেডিকেল টিম, ওষুধ ও ত্রাণ সামগ্রি নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিমান সি১৩০।
শনিবার সন্ধ্যা থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, নেপালকে মানবিক সহায়তা দিতে সি-১৩০ কার্গো বিমানসহ তারা প্রস্তুত ছিলেন। কিছুক্ষণের মধ্যে তারা চিকিৎসকসহ চিকিৎসা সামগ্রী ও ওষুধ নিয়ে নেপাল রওনা হচ্ছেন।
অতীতে ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশকে এরকম সহায়তা দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।







