কৃষি

নেপালে চলছে নবান্ন উৎসব

নেপালে চলছে নবান্ন উৎসব

বাংলাদেশের চেয়ে কিছুটা আগেই নবান্নের আমেজ ছড়িয়ে পড়েছে হিমালয়ের দেশ নেপালে। পাহাড় পর্বত ঘেরা দেশটিতে ধুম পড়েছে ফসল কাটার। সেখানেও আবাদ হচ্ছে নানা জাতের ধান।

পর্যটন নেপালের বড় আকর্ষণ হলেও অধিবাসীদের মূল পেশা কৃষি। পাহাড় কেটে জমি তৈরি ও ফসল আবাদ করতে কঠোর পরিশ্রম করতে হয় এখানকার কৃষককে। চীন থেকে আনা চায়নিজ টাইটিন, নেপালি টাইটিনসহ বিভিন্ন জাতের ধান আবাদ হয় এ দেশে।

আষাঢ় মাসে ধান রোপন করে কার্তিক মাসের শেষে বা অগ্রায়নের শুরুতে কেটে ঘরে তোলেন কৃষক। আর তখনই শুরু হয় তাদের নবান্ন উৎসব। চলে একমাস।

নেপালে প্রতি কেজি ধানের মূল্য ৫৫ থেকে ৬০ রুপি। চালের দাম প্রতি কেজি একশ’ থেকে একশ’ ২০ রুপী পর্যন্ত।

অনেকের কাছে কৃষি আবাদ ব্যয়বহুল। তারপরও পারিবারিক খাদ্য চাহিদা পূরণ আর শরীরকে সুস্থ রাখতে কৃষিকাজ করেন তারা।

 

বিষয়:অভিনেত্রীকৃষিনবান্ন উৎসব
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…