চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে আনন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে নেপাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সেখানকার মানুষদের আনন্দের ঘটনার সাথে বাংলাদেশের ক্রিকেটেরও অতীত গৌরবের কথা স্মরণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজত্ত্ববিদ এবং লেখক আমিনুল ইসলাম।

ফেসবুকে আমিনুল ইসলাম লিখেন, আমার এখানে বেশ কিছু নেপালি পরিবার থাকে। আজ দুপুরে এখানকার নেপালিরা একটা পার্টির আয়োজন করেছিলো, আমাকেও দাওয়াত দিয়েছে। গিয়ে দেখি সবাই বেশ আনন্দ করছে। জিজ্ঞস করলাম
-পার্টি’র উদ্দেশ্য কি?
এক মাঝ বয়েসি নেপালি বলল
-বলো কি! আমরা তো ভাবলাম তুমি নিশ্চয় জানো! বাংলাদেশেই তো খেলা হচ্ছে। নেপাল দল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এই জন্য আমরা এই পার্টির আয়োজন করেছি।

আমি মোটামুটি সব লেভেলের ক্রিকেটেরই খোঁজ রাখার চেষ্টা করি। গত দুই দিন বাংলাদেশের কোন খেলা না থাকাতে আর খোঁজ নেয়া হচ্ছিলো না। তাই নেপালের ব্যাপারটা আর জানা হয়নি। কিন্তু নিজ দেশ থেকে হাজার মাইল দূরে বসে এই নেপালিদের আনন্দ দেখে আমার সেই দিনটির কথা মনে হচ্ছিলো।

মালয়েশিয়ায় খেলা হচ্ছিলো আইসিসি ট্রফি’র সেমিফাইনাল। জিতে গেলেই বিশ্বকাপে খেলা যাবে। আমার পরীক্ষা চলছে, তবুও আমি কানের কাছ থেকে রেডিও সরাই না। শেষমেশ যখন বাংলাদেশ জিতে গেলো, দৌড়ে রাস্তার মোড়ে চলে গিয়েছিলাম। শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমে এসছিলো। পুরো বাংলাদেশের মানুষ সেই দিন গায়ে রং মেখে আনন্দ উৎসব করেছিলো।

সেই বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেট খেলে; সাকিব, মুস্তাফিজদের মতো স্টার এখন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করে। কিন্তু সেই দিনটির কথা ভুলি কি করে। আজ নেপালিদের আনন্দ দেখে হঠাৎ সেই দিনটির কথা মনে হচ্ছিলো। প্রায় ঘরোয়া পরিবেশে এই নেপালিরা যে পার্টি’র আয়োজন করেছিলো, সেখানেও এরা টেস্ট প্লেয়িং দেশের মানুষ হিসেবে দেখলাম আমাকে বেশ সম্মান করে বলল
-নেপালের এই বিজয় সম্পর্কে তুমি কিছু বলো।

আমি কোন কিছু না ভেবে, আইসিসি ক্রিকেটে যেদিন আমরা ফাইনলে উঠে বিশ্বকাপ খেলার প্রথন টিকেট পেলাম সেই দিনটির কথাই বললাম। আমরাও একদিন নেপালের মতো’ই ছিলাম। আরও বললাম, নেপালও নিশ্চয় একদিন টেস্ট খেলবে, বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

Reneta

সেই সাথে শ্রদ্ধা বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখা সকল খেলোয়াড়, সংগঠক থেকে শুরু করে আমাদের মতো সাধারণ দর্শকদের। এখন আমরা বিশ্বকাপ আয়োজন করি, কাল হয়তো বিশ্বকাপও জিতবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে আনন্দ

পরবর্তী

নেপালে আনন্দ

পরবর্তী

আগামীকাল টাঙ্গাইল উপ-নির্বাচনের ভাগ্য নির্ধারণ!

আগামীকাল টাঙ্গাইল উপ-নির্বাচনের ভাগ্য নির্ধারণ!

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT