আন্তর্জাতিক

নেপালের ঐতিহাসিক স্থানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত

নেপালের ঐতিহাসিক স্থানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত

পর্যটকদের আকর্ষণ করতে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের হাজার বছরের পুরনো ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো খুলে দেয়া হচ্ছে। ২৫ এপ্রিল ৮১ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া দর্শনীয় জায়গাগুলো ছিলো নেপালে পর্যটকদের প্রধান আকর্ষণ।

দর্শনীয় স্থানগুলোর মধ্যে নোবেল কোর্ট নামে পরিচিত দরবার স্কয়ারও পর্যটকদের জন্য খুলে দেয়া হবে যা ভূমিকম্পে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

ভূমিকম্পে ধসে যাওয়া দর্শনীয় স্থানগুলো আবারো খুলে দেয়ার বিষয়ে ইউনেস্কো উদ্বেগ প্রকাশ করলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে নেপাল।

তবে ইউনেস্কোর বিবৃতিতে দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের সময় পর্যটকদের অতিরিক্ত সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপশি খুলে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও নেপাল সরকারকে অনুরোধ জানিয়েছে ইউনেস্কো।

নেপালের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দর্শনীয় স্থানগুলোর জায়গায় জায়গায় নিরাপত্তাকর্মী থাকবে। পর্যটকদের সঙ্গে টুরিস্ট গাইডও দেয়া হবে। কোনো বিশেষ জায়গায় সামান্য ক্ষতির আশংকা থাকলে সাইনবোর্ডে তাও উল্লেখ করা থাকবে।

গত সপ্তাহে কাঠমান্ডুর পূর্বে ভাগমতী নদীর পাশে পাতানে অবস্থিত ৩য় শতকের ঐতিহাসিক দরবার স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়।

বিষয়:নেপালের ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…