চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপালকে ১৪১ রানে থামিয়ে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ২৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকী (০)। জাওয়াদ ও তামিম দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করেন।

৬৫ বলে ৫৯ রান করে ফেরেন জাওয়াদ। মারেন ৫টি চার, ৪টি ছয়। পরের বলে মোহাম্মদ শিহাবকে (০) এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নেপাল লেগ স্পিনার যুবরাজ খাত্রী।

বাংলাদেশ যখন জয় থেকে ৮ রান দূরে, তখন আরও একবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান যুবরাজ। পরপর দুই বলে ফেরান ফরিদ হাসান (১৩) ও রিজান হোসাইনকে (০)।

অধিনায়ক তামিমের ৭২ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংসে সেমিফাইনালের টিকিট কাটতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ২ বল খেলে ৫ রানে অপরাজিত থাকেন দেবাশীষ দেবা।

টসে জিতে বোলিং বেছে নেয় জুনিয়র টাইগাররা। ওপেনার আকাশ ত্রিপাঠির ৪৩ ও অভিষেক তিওয়ারির ২৯ রানের ইনিংসে ভর করে দেড়শর কাছে গিয়ে অলআউট হয় নেপাল। ৪৫.৪ ওভার দীর্ঘ হয় দলটির ইনিংস।

Reneta

আল ফাহাদ, ইকবাল হোসেন ও রিজান হোসেন দুটি করে উইকেট নেন। সাদ ইসলাম, রাফি উজ্জামান ও অধিনায়ক তামিম একটি করে উইকেট নেন।

আট দলের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায়। টানা জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে খেলা নিশ্চিত বাংলাদেশের।

আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। যারা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপদুবাইবাংলাদেশ নেপাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT