ইউরোপজুড়ে আবারও বাড়ছে করেনাভাইরাস এর প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আংশিক বিধিনিষেধের ঘোষণা নিয়েছে নেদারল্যান্ডস। তারই প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে রটারডামে।
আন্দোলনকারীরা বলছেন, সরকার ‘কোভিড পাস’ কার্ডের পরিকল্পনা নিয়েছে। এছাড়া আসন্ন নববর্ষ উপলক্ষে আতশবাজি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এর আগে শুক্রবার রাতেও রাস্তায় নামে মানুষ। আন্দোলনকারীদের দমাতে পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। এতে পরিস্থিতির আরও অবনতি হয়। একপর্যায়ে পুলিশের গাড়িতে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা।
সহিংসতায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।







