নেদারল্যান্ডসে ট্রামে হামলাকারী আটক

নেদারল্যান্ডসের উটরেখ্ট শহরের ট্রামে হামলাকারী সন্দেহে তুর্কি নাগরিক গোকমেন তানিসকে আটক করেছে ডাচ পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা পৌনে এগারোটায় ওক্টোবারপ্লেন জংশনের কাছে একটি ট্রামে বন্দুক হামলায় ৩ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়।
পুলিশ হামলাটিকে প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা ধারণা করলেও ‘পারিবারিক কারণ’ও থাকতে পারে বলে মনে করছেন সরকারি আইনজীবী।
হামলাকারী তানিস চেচনিয়ায় রুশ বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করেছেন জানান ওই আইনজীবী।
হামলাটিকে দেশের জন্য ‘অত্যন্ত দুঃখজনক এবং বিব্রতকর বলেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট্। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোঁ এবং স্প্যনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।
বন্দুকধারীকে আটকের পর নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ ৫ মাত্রা থেকে কমিয়ে স্বাভাবিক মাত্রায় আনা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



